টাইমস হায়ার র্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টানা ১১তম বছরের মতো এ প্রতিষ্ঠানটি র্যাংকিংয়ের এক নম্বরে রয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, এবারের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোরই আধিপত্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৃতীয় থেকে নবম স্থান পর্যন্ত রয়েছে, আর যুক্তরাজ্যের তিনটি প্রতিষ্ঠান রয়েছে শীর্ষ আটের মধ্যে।
বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা
১. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড
শীর্ষে থাকা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওভারঅল স্কোর ৯৭ দশমিক ৯। প্রতিষ্ঠানটির টিচিং স্কোর ৯৭ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৮, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ৯ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৫ দশমিক ৮।
২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ওভারঅল স্কোর ৯৭ দশমিক ৮। এর টিচিং স্কোর ৯৯ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৫, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯০ দশমিক ৯।
৩. প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
৯৭ দশমিক ০ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। প্রিন্সটনের টিচিং স্কোর ৯৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ৯৭ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৫ দশমিক ৩। অন্যদিকে স্ট্যানফোর্ডের টিচিং স্কোর ৯৬ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ৪।
৪. ইউনিভার্সিটি অব কেমব্রিজ
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৯। টিচিংয়ে ৯৬ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্টে ৯৯ দশমিক ৯, রিসার্চ কোয়ালিটিতে ৯৬ দশমিক ০, ইন্ডাস্ট্রিতে ৮৭ দশমিক ১ এবং ইন্টারন্যাশনাল আউটলুকে ৯৫ দশমিক ৮ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
৫. হার্ভার্ড ইউনিভার্সিটি
ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৭। এর টিচিং স্কোর ৯৫ দশমিক ৩, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৫, ইন্ডাস্ট্রি ৮৪ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৮ দশমিক ৫।
৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) রয়েছে সপ্তম অবস্থানে। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৫। টিচিংয়ে ৯৬ দশমিক ৯, রিসার্চ এনভায়রনমেন্টে ৯৮ দশমিক ২, রিসার্চ কোয়ালিটিতে ৯৫ দশমিক ৯, ইন্ডাস্ট্রিতে ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুকে ৮৮ দশমিক ৮ স্কোর পেয়েছে ক্যালটেক।
আরও দেখুন: টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে রাবি, সূচকেও অগ্রগতি
৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন
অষ্টম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এর ওভারঅল স্কোর ৯৫ দশমিক ২। টিচিং স্কোর ৯২ দশমিক ০, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৭ দশমিক ১, ইন্ডাস্ট্রি ৯২ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৭ দশমিক ৭।
৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি
৯৪ দশমিক ৩ স্কোর নিয়ে যৌথভাবে নবম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি। বার্কলের টিচিং স্কোর ৮৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৯ দশমিক ৪, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ২। ইয়েলের টিচিং স্কোর ৯৩ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৭, ইন্ডাস্ট্রি ৯০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮১ দশমিক ৯।
এশিয়ার অবস্থান
এ বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ের শীর্ষ ১০-এ এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তবে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। ১১তম স্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে। এ অবস্থানের মধ্য দিয়ে এটি সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে।