নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাতা
স্নাতক বা স্নাতকোত্তর পাসে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই)। দুই ব্যাচে মোট ১২ জনকে এ ইন্টার্নশিপ দেওয়া হবে। এতে নির্বাচিত প্রত্যেক ইন্টার্ন মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ইন্টার্নশিপ শেষে দেওয়া হবে সনদও।
সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ অনুসারে ২০২৭ সালের জানুয়ারি-মার্চ এবং এপ্রিল-জুন মেয়াদে দুই ব্যাচে এ ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই), পানি সম্পদ মন্ত্রণালয়।
আবেদন শেষ: আগামী ২৬ নভেম্বর, ২০২৬ ।
ইন্টার্নশিপের সুযোগ ও মেয়াদ: দুই ব্যাচে মোট ১২ জনকে ইন্টার্নশিপ দেওয়া হবে। প্রথম ব্যাচের মেয়াদ জানুয়ারি থেকে মার্চ ২০২৭ এবং দ্বিতীয় ব্যাচের মেয়াদ এপ্রিল থেকে জুন ২০২৭।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও দেখুন: ১৮ প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপ্লোমা ও স্নাতক পাসেই আবেদন
বিষয়: পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন, প্রায়োগিক রসায়ন, কেমি কৌশল, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া সমজাতীয় বা সমপর্যায়ের বিষয়ে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা: সরকারি বিধি অনুযায়ী নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রত্যেককে সনদ দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে দেখুন। বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও আবেদন করা যাবে।
ইন্টার্নশিপ ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নদী গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেখুন।
আরও দেখুন: পদ ৩৪৭, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন। অথবা নিচে দেখুন।