ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি অপারেশনস বিভাগে ‘ইন্টার্ন’ পদে কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই);
পদের নাম: ইন্টার্ন;
বিভাগ: অপারেশনস;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: মীরসরাই, চট্টগ্রাম;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন প্রক্রিয়া, ইউনিট অপারেশনস, ফ্লুইড মেকানিক্স ও কেমিক্যাল প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের নীতিমালা-বিষয়ক মৌলিক ধারণা থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা ও গুগল ওয়ার্কস্পেস সম্পর্কে ধারণা থাকতে হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম