বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২ জন প্রার্থীকে ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপের বিষয়—
পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা ও পরিবেশবান্ধব গণপরিবহন পরিচালনা। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
পরিচালক (প্রশাসন ও অপারেশন), বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬;
নির্দেশনা ও শর্তাবলি—
*ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে;
*একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপের সুযোগ পাবেন;
*বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার ক্ষেত্রে এ আবেদন প্রযোজ্য নয়;
*কোনো আবেদনকারী বর্তমানে অন্য কোনো কাজে নিয়োজিত থাকলে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনাপত্তি সনদ জমা দিতে হবে;
*ইন্টার্নশিপ চলাকালে ‘কর্মে নিয়োজিত’ মর্মে কোনো প্রত্যয়ন দেওয়া হবে না। সফলভাবে ইন্টার্নশিপ শেষ করলে সনদ দেওয়া হবে;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইট