০৩ অক্টোবর ২০২৬, ১৩:১১

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তিনজনের

রপ্তানি উন্নয়ন ব্যুরো  © টিডিসি সম্পাদিত

জাতীয় রপ্তানি ট্রফির জন্য নতুন ডিজাইন আহ্বান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বাংলাদেশের আগ্রহী ব্যক্তি, ডিজাইনার ও ডিজাইন প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ডিজাইনের জন্য যথোপযুক্ত সম্মানী বা পুরস্কার দেওয়া হবে।

ইপিবি জানিয়েছে, জাতীয় রপ্তানি ট্রফির জন্য নান্দনিক, সৃজনশীল, স্বকীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন তৈরি করতে হবে। ডিজাইনে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, অর্থনৈতিক অগ্রগতি, সৃজনশীলতা, বৈচিত্র্য, আন্তর্জাতিক বাণিজ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রতিফলিত হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)

ডিজাইনের বিষয়: জাতীয় রপ্তানি ট্রফি

অংশগ্রহণ করতে পারবেন: বাংলাদেশের আগ্রহী ব্যক্তি, ডিজাইনার ও ডিজাইন প্রতিষ্ঠান।

আরও দেখুন: ‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা পেরিয়েও তৎপর রাকসুর মাসুদ

ডিজাইনের বৈশিষ্ট্য: জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০২৫ অনুসারে ডিজাইন করতে হবে। ট্রফিটি বাস্তবে নির্মাণযোগ্য ও ব্যবহারযোগ্য হতে হবে। ট্রফির গায়ে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ শ্রেণিবিন্যাস, ট্রফি প্রদানের বছর এবং প্রাপক প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ইংরেজিতে খোদাই করার ব্যবস্থা থাকতে হবে।

ট্রফির সাইজ হবে ৭×১০ ইঞ্চি এবং ডায়ামিটার ৫ দশমিক ৫ ইঞ্চি। কাঠ ও প্লাস্টিকের ভিত্তির ওপর স্বর্ণের প্লেটিং ও মিনার কাজ থাকবে।

ডিজাইনের সংখ্যা: একজন প্রতিযোগী বা ডিজাইন প্রতিষ্ঠান সর্বোচ্চ তিনটি ডিজাইন প্রস্তাব দাখিল করতে পারবেন।

পুরস্কার: নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ডিজাইনের জন্য যথোপযুক্ত সম্মানী বা পুরস্কার দেওয়া হবে।

আরও দেখুন: এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি

ডিজাইন মূল্যায়ন: সৃজনশীলতা ও উদ্ভাবনী ধারণা, বাংলাদেশের রপ্তানি খাতের ভাবমূর্তি ও অগ্রগতির প্রতিফলন, নান্দনিকতা, স্বকীয়তা, আন্তর্জাতিক মান, বাস্তবায়নযোগ্যতা, উৎপাদন উপযোগিতা এবং দীর্ঘমেয়াদি ব্যবহার ও ব্র্যান্ডিংয়ের উপযোগিতা বিবেচনা করা হবে।

ডিজাইন জমা দেওয়ার ঠিকানা: সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৫ম তলা), ১ কাওরান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ১ নভেম্বর ২০২৬, দুপুর ২টা।

যোগাযোগ: পরিচালক (পণ্য বিভাগ), রপ্তানি উন্নয়ন ব্যুরো। 

আরও দেখুন: একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থানে

ই-মেইল: dir-commodity@epb.gov.bd

বিস্তারিত জানতে নিচে দেখুন।