০৪ অক্টোবর ২০২৬, ২০:৪৩

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

পুরস্কৃত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা  © সংগৃহীত ও সম্পাদিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষক ও শিক্ষাবিদদের সম্মাননা দিতে যাচ্ছে সরকার। কাল ৫ অক্টেবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরস্কার তুলে দেবেন। পুরস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক ও শিক্ষাবিদ সম্মাননা পাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন মরণোত্তর সম্মাননা পাওয়া শিক্ষাবিদও। 

এছাড়াও সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২ জন ও কৃষি বিশ্ববিদ্যালয় ৩ জন পুরস্কার পেতে যাচ্ছেন।

সাধারণ বিশ্ববিদ্যালয় ১৮ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ (মরণোত্তর), নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বায়োক্যামিস্ট এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রফিকুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক অধ্যাপক ড. সদরুল আমিন, রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক, বায়োমেডিক্যাল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান, রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রতীমনা আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রফেসর ড. মো. ইব্রাহীম হোসেন মন্ডল, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, প্রফেসর ড. মো. গোলাম ছাদিক, ফার্মেসী বিভাগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আ ন ম মুনির আহমেদ চৌধুরী, সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ও লোকপ্রসাশন বিভাগের পরিচালক প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান (মরণোত্তর)। খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ২ জন
নর্থ সাউথ ইউনিভার্সিটির ইসিই বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেকচার এন্ড ডিজাইন বিভাগের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিক।

কৃষি বিশ্ববিদ্যালয় ৩ জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো: ফজলুল করিম।

চিকিৎসা মহাবিদ্যালয় ২ জন
ঢাকা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিকুল বারী, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি ও থেরাপিউটিকস বিভাগে বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শামিনুল মাসুদ আহমেদ।

চিকিৎসা বিশ্ববিদ্যালয় ৮ জন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এ হাদী (মরণোত্তর), সাবেক ইএনটি সার্জন অধ্যাপক ডা. এম এ মাজেদ (মরণোত্তর), গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সায়েবা আক্তার, হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মবিন খান (মরণোত্তর), চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (মরণোত্তর), ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মালেক (মরণোত্তর), ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফিরোজা বেগম, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান।

বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. হাবিবুল আহসান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রহিম (মরণোত্তর), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান (মরণোত্তর), সাবেক উপাচার্য, অধ্যাপক ড. এ.বি.এম. হারুন-উর-রশিদ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আব্দুর রফিক, অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।