সেন্ট্রাল ইউনিভার্সিটিসহ নতুন ৩ বিশ্ববিদ্যালয় যত বাজেট পেল
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এ বাজেটে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
নতুন ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২৪৯ কোটি ২০ লাখ টাকা রাজস্ব বরাদ্দ পেয়েছে। এছাড়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ৯১ কোটি ২০ লাখ টাকা ও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭১ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা।
সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ১৩ কোটি ৩৫ লাখ টাকা।