১৪ মে ২০২৬, ১৭:২২

অফিস টাইমে কার্ড খেলায় মগ্ন ঢাবির ৫ কর্মচারী

কার্ড খেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাচঁজন কর্মকর্তা  © টিডিসি ফটো

রুটিন দায়িত্ব ফেলে রেখে কর্মচারী সমিতি ক্লাবে গিয়ে কার্ড খেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মরত একজন অফিসার ও তৃতীয় শ্রেণীর চারজন কর্মকর্তাসহ মোট পাচঁজন। 

আজ (১৪ মে) বৃহস্পতিবার বেলা তিনটায় নীলখেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ক্লাবে তাদের কার্ড খেলতে দেখা যায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি সহকারী গ্রন্থাগারিক মো. আজিজুর রহমান খান, জহুরুল হক হলের সহকারী কেয়ারটেকার দেলোয়ার হোসেন (সবুজ), ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহনের বাস সিনিয়র বাস ড্রাইভার সেলিম, কন্টাক্টার জামাল হোসেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী সাইফুল ইসলাম ও তৃতীয় শ্রেণীর একজন কর্মচারীর স্বামী ক্লাব রুমে বসে জুয়া খেলছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ সারোয়ার মুর্শেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, না, ওরকম হওয়ার কথা না। আমি ব্যাপারটা তদন্ত করে জানাচ্ছি। যদি ক্লাবে অফিস টাইমে জুয়া খেলার ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নিব।