১৪ নভেম্বর ২০২৬, ২০:১৩
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে তিনি হাসপাতালে যান। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে।
জানা গেছে, সকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গেলে হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এর আগেও অনেকবার শিডিউল হয়েছে। কিন্তু ব্যস্ততার কারণে মন্ত্রী এনজিওগ্রাম করাতে পারেননি।
তিনি আরও বলেন, মন্ত্রী অসুস্থ নন। রুটিন চিকিৎসার অংশ হিসেবেই তিনি এনজিওগ্রাম করিয়েছেন। আগামীকাল তিনি হাসপাতাল থেকে অবমুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।