আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা-নার্স-কর্মচারীদের সমাবেশ
দেশব্যাপী কার্যক্রমনিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্টস ও কর্মচারীরা। আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রুখে দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ যখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হচ্ছে এবং বহির্বিশ্বে বাংলাদেশ মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হচ্ছে; তখন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করেছে।
দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হিবে উল্লেখ করে তারা আরও বলেন, বাংলাদেশের শান্তি বজায় রাখা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার সাথে সাথে দেশী-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতেও সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়ামিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিস উর রহমান, উপ-রেজিস্ট্রার মো. নাজমুল হোসেন, উপ-সেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাজির, সহকারী রেজিস্ট্রার রেফাত সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফ উস ছালেহীন উপস্থিত ছিলেন।
এতে আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা শামীম আহম্মদ, মোহাম্মদ আশিকুর রহমান, মাইনুল হোসেন, সৈয়দ তাইয়াতুর রহমান সুজন, মো. মান্নাফ আলী, সৈয়দ ইসবাহুর রহমান দিপু, মো. নাজমুল হোসেন, মো. ইলিয়াস খাঁন, মোহাম্মদ ফখরুল হাসান, মো. এহসানুল হক কাজল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, মো. শহিদুল ইসলাম, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, চিফ মেডিকেল টেকনোলজিস্ট মো. শহীদুল ইসলাম খোকন, চিফ মেডিকেল টেকনোলজিস্ট মহসিন আকন্দ, নার্স নেতা মো. সুজন মিয়া, নার্স নেতা মোসা. বিজলী খাতুন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চতুর্থ শ্রেণী কর্মচারী নেতা মো. রাশেদ প্রমুখ।