মুগদা মেডিকেলের আউটডোরের সিরিয়াল মিলবে অনলাইনে
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে চালু হলো অনলাইনে সিরিয়ালের (ই-অ্যাপয়েন্টমেন্ট) ব্যবস্থা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ মাহমুদ আলম তারেক, জাতীয় পরামর্শক ডা. শাহ আলী আকবর আশরাফ, ব্রিটিশ কাউন্সিলের কার্যকর সরকার কর্মসূচির দলনেতা আর্সেন সেপ্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল শাখা) ডা. নুরুল ইসলাম ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যানেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন সুমন অনিরুদ্ধ। হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্যসচিব ডা. মোহাম্মদ আল-আমিন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক এবং প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।