০৫ অক্টোবর ২০২৬, ১৭:০৪

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক মোসলেমা নাজনীন

মোসলেমা নাজনীন  © সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত যুগ্মসচিব বেগম মোসলেমা নাজনীনকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, এই কর্মকর্তাকে আগামী ৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।