ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় তিনি এই দুঃখ প্রকাশ করেন।
এর আগে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টায় ডা. আঁচল রায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টায় ডা. আঁচল রায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রবিবার সকাল ৮টা ২০ মিনিটে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ জন চিকিৎসকের বিভাগ পরিবর্তনের একটি আদেশ দেওয়া হয়। এতে মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায়কে ডেঙ্গু ইনডোরে ন্যস্ত করা হয়। ওই সময়ে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। প্রায় ৮টা ২০ মিনিটের দিকেই তিনি সেখানে শেষ নিঃশাস ত্যাগ করেন।
এদিকে শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
মন্ত্রী প্রয়াত আঁচল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।