০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার

প্রতীকী ছবি  © সংগৃহীত

আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ৪৮তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ১৮৪ জন কর্মকর্তা চাকরিতে যোগদান করবেন। শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ৮টায় তাদের যোগদান অনুষ্ঠান শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৮তম বিসিএসে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন সোমবার যোগদান করবেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।