০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব

এ কে এম বেঞ্জামিন রিয়াজী ও ড. এ এন এম বজলুর রশীদ  © টিডিসি সম্পাদিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম বেঞ্জামিন রিয়াজী। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছেন ড. এ এন এম বজলুর রশীদ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়েছে। উর্দ্ধতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু সই করেছেন।

জানা গেছে, স্বাস্থ্য সেবার নতুন সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে এই পদে আনা হয়েছে। আর অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।

পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে সরকারের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তার নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে