২০ আগস্ট ২০২৬, ২০:১৫

স্বাস্থ্য অধিদপ্তরের ২ পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তর  © সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের ৩ পদে রদবদল করেছে সরকার। বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল হয়। এসব প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব সাইফূল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (বাজেট) ডা. মোহাম্মদ আবুল বাশার সরকারকে উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে। আর সহকারী পরিচালক (পার-১) ডা. মোহাম্মদ নুরুল হককে উপপরিচালক (পার-১) হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ ছাড়া উপপরিচালক (পার-১) ডা. মো. ফিরোজুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গাজীপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে।