১৩ আগস্ট ২০২৬, ১৮:০৬

স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তর  © টিডিসি ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালকসহ ৫টি পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার ও বৃহস্পতিবার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে যুগ্মসচিব সাইফুল ইসলাম সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (নিউরোলজি) ডা. মো. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) এবং উপপরিচালক ও ইনসিটু সহকারী পরিচালক (এমঅ্যান্ডপিডিসি) ডা. মাকসুদা খানমকে উপপরিচালক (এমঅ্যান্ডপিডিসি) পদে পদায়ন করা হয়েছে।

এর মধ্যে ডা. মাকসুদা খানমকে আগামী ১৬ এবং ডা. নাজমুল হককে আগামী ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এ ছাড়া সহকারী পরিচালক (পার-৪) ডা. আবু হেনা মোহাম্মদ জামালকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আর ওএসডি থাকা ডা. মো. মশিউর রহমান সরকারকে সহকারী পরিচালক (পার-৮) (চলতি দায়িত্ব) এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. কামরুল ইসলামকে সহকারী পরিচালক (প্রশাসন-১) (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে আগামী ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে