০৮ আগস্ট ২০২৬, ২১:৩৫

ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক

ডা. মোহাম্মদ নূরুল আলম লিটন  © সংগৃহীত

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ নূরুল আলম লিটন মারা গেছেন। আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠান শুরুর প্রাক্কালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. নূরুল আলম লিটন ২৭তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রাতে এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী নূরুল আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।