১৪ জুলাই ২০২৬, ১৭:০৪

হাম ও উপসর্গে ফের ৭ জনের মৃত্যু

প্রতীকি ছবি  © সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আরও পড়ুন: পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিঘ্ন

এর আগে সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১১৩ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম পরিস্থিতি নিয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এই সময়ে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সর্বশেষ একদিনে আরও ৭ জনের মৃত্যুর ফলে এ রোগে প্রাণহানির সংখ্যা ৭৬৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের তথ্য সংগ্রহ করছে। গত কয়েক মাসে দেশে হাম সংক্রান্ত সংক্রমণ ও মৃত্যুর তথ্য নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করে আসছে সংস্থাটি।