এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর, দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা পাবে সংশ্লিষ্টরা
এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এর পক্ষ থেকে হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যানশিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় এসবিএসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মো. ফিরোজ চৌধুরী।
এই স্বাক্ষরের মাধ্যমে অ্যাকাউন্ট হোল্ডারগণ, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষত চিকিৎসা প্যাকেজে থাকবে বিশেষ ছাড় এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সহযোগিতামূলক সেবা।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসা যাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সমন্বিত সেবা পাওয়ার ফলে রোগী ও তাদের পরিবার আরও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সংযোজন করবে। একই সঙ্গে প্রয়োজনের সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
এই স্বাক্ষরের মাধ্যমে চিকিৎসা ইন্টারন্যাশনাল বিশ্বস্ত হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করেছে। দেশে ও বিদেশে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।