১৮ জুন ২০২৬, ১৭:০৬

নিপসমের নতুন পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা

অধ্যাপক ডা. নাসরিন সুলতানা  © টিডিসি সম্পাদিত

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছে সরকার। গতকাল বুধবার (১৭ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। ডা. নাসরিন সুলতানা প্রতিষ্ঠানটির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক।

উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, আগামী ২১ জুনের মধ্যে বদলিকৃত কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২২ জুন তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।