০৪ জুন ২০২৬, ১৭:৪৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ড. জিন্নাত রেহানা
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানা। গতকাল বুধবার (৩ জুন) সকালে তিনি নতুন এই কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন।
একই দিন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. জিন্নাত রেহানাকে প্রেষণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। নতুন পদে যোগদানের পূর্বে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে অবমুক্ত হন।