২১ মে ২০২৬, ১৬:৩২

কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালককে ওসমানী মেডিকেলে বদলি

ডা. কে এম হুমায়ুন কবির  © সংগৃহীত ও সম্পাদিত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের উপপরিচালক পদে ডা. কে এম হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করেছেন।

ডা. কে এম হুমায়ুন কবির বর্তমানে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) উপপরিচালক (পিঅ্যান্ডসি) পদে কর্মরত রয়েছেন।

বদলির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। আগামী ২৩ মের মধ্যে তাকে বদলিকত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।