২০ মে ২০২৬, ১৬:৪৬

‘জেনারেল’ থেকে ‘মাল্টিকেয়ার স্পেশালাইজড’ হলো কুর্মিটোলা হাসপাতাল

কুর্মিটোলা হাসপাতাল  © সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে এখন থেকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নামে নামকরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল (Kurmitola Multicare Specialized Hospital) নামে নামকরণ করা হলো।

সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক ও বহুমুখী বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটির নাম ও কার্যক্রমে এই পরিবর্তন আনা হয়েছে।