১৩ মে ২০২৬, ১৭:৫৮

হামে ঝরল আরও ৮ শিশুর প্রাণ

হামে আক্রান্ত শিশু  © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১ হাজার ৬১৫ জন। আজ বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার একই সময় পর্যন্ত ৭ জন সন্দেহজনক ও একজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই সিলেট বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৩৬৩ জন সন্দেহজনক ও ৬৯ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হলো।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪৮৯ সন্দেহজনক ও ১২৬ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহজনক ৫৩ হাজার ৫৬ ও নিশ্চিত ৭ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৩৮ হাজার ৫৪ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৩৩ হাজার ৮৩২ জন ছাড় পেয়েছেন।