হামের চিকিৎসায় সরকারকে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
হামের প্রকোপে শিশু মৃত্যু রোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
যুক্তরাষ্ট্রে নির্মিত এসব ভেন্টিলেটর মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে হস্তান্তর করেছেন রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শামস জাহেদী।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডিয়েন্ট সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২ সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করা হয় রেডিয়েন্টের পক্ষ থেকে।