বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম আইইউবি শাখার নতুন কমিটি
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম (বিপিএফ) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার (আইইউবি) শাখার ২০২৬-২৭ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্চয় দাস পলক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমডি তৈমুর রহমান জিসান।
শনিবার (৯ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও কর্মরত ফার্মাসিস্ট, গবেষক, কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মকর্তা, রেগুলেটরি অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ, প্রোডাকশন ও সাপ্লাই চেইন পেশাজীবীরা স্থান পেয়েছেন।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বারডেম রিসার্চ সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট মো. সিফাত রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসির প্রোডাকশন বিভাগের উসায়াতুন মাহেরা, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের জাবের আহমেদ শিহাব, জাস কর্পোরেশন লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারেক হাসনাত তাজ, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মুস্ফিকুর রহমান রাফি, বায়োফার্মা লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের বদরুদ্দিন হায়দার সাজ্জাদ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের ফারহান নিজাম, কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির অ্যাপ্লাইড পাবলিক হেলথ বিভাগের জয় সাহা, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের এমএসসি ইন ড্রাগ ডিসকভারি অ্যান্ড টক্সিকোলজি বিভাগের ফারহানা ফেরদৌস মেঘলা, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মো. আকিব আবরার শাহরিয়া, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের মৌসুমি কবির অনিসা, এভারকেয়ার হাসপাতালের হসপিটাল ফার্মাসিস্ট রেজওয়ানা জামান অর্চি, নুভিস্তা ফার্মা পিএলসির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের নিলয় সাহা, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের জাহিদ হাসান শোভন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রোডাকশন বিভাগের মো. আত তাইয়েব বিন আলম সম্পদ, সাইনোভিয়া ফার্মা পিএলসির সাপ্লাই চেইন বিভাগের সাদিয়া কামাল সুজান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের খাদিজা আমিন রিপা, নিপ্রো জেএমআই ফার্মার ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের জিফাত রহমান, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভ্যালিডেশন বিভাগের মেহেদী হাসান পলক, ইউনিভার্সিটি অব সারের এমএসসি ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের মো. ফাহিম হোসাইন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের রাইসা আনান শামস, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মো. রেয়াজুল হাসান এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার ইন-পেশেন্ট বিভাগের হসপিটাল ফার্মাসিস্ট মো. সোহায়েব হোসাইন সাইফ।
কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারদিন আহমেদ, আশিকুর রহমান আশিক ও ইরফানুল হক শক্তি। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন সামিয়া আক্তার, লামিয়া তাসনিম অনিকা ও এমডি আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নিদান হাসান। সহকারী সাংগঠনিক সম্পাদক হয়েছেন জান্নাতুল মাওয়া ঐশী, এমডি সামি হোসাইন ও ভাগ্যশ্রী ভৌমিক সৃষ্টি। দপ্তর সম্পাদক হয়েছেন মো. বাহারুল ইসলাম। সহকারী দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিসা আনজুম। কোষাধ্যক্ষ হয়েছেন কামরুন নাহার লিলিয়ান এবং সহকারী কোষাধ্যক্ষ হয়েছেন দেবজিৎ সাহা।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ইয়ামিন হাওলাদার। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আফরিনা রহমান, মোস্ট মারুফা আক্তার ও পিয়াল চন্দ্র দে।
জনসংযোগ সম্পাদক হয়েছেন মো. ওয়াসিউজ্জামান সাজিদ। সহকারী জনসংযোগ সম্পাদক হয়েছেন ইরিন বকুল, মিসেস ফারজানা আক্তার মালা, এমডি জুবায়ের আহমেদ তাসফিক, খন্দকার মো. মুহতাসিম আহবাব ইরাম ও তাসনিম কবির।
মিডিয়া ও ভিজ্যুয়াল সম্পাদক হয়েছেন মো. নাজিব হোসাইন। সহকারী মিডিয়া ও ভিজ্যুয়াল সম্পাদক হয়েছেন আফজাল হোসাইন ও সুমাইয়া ফারহানা। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আহনাফ তাহমিদ। সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন অনিকা তাবাসসুম কথা, মো. আব্দুল কাদের জেমস, মো. তাসিন ও মো. রাবিউল হাসান।
গবেষণা সম্পাদক হয়েছেন মাইমুনা আক্তার। সহকারী গবেষণা সম্পাদক হয়েছেন সাদিয়া হোসাইন দোলন। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন মোস্তারশিদ নওয়াজ। সহকারি সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন হুর-ই-মদিনা রিথি, তারান্নুম ফেরদৌস মৃদু ও ইউসুফ হোসাইন।
বৈজ্ঞানিক ও সেমিনার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস মুমু, নওশিন রুম্মান টিটলি, রাকিবুল হক শাওন ও মাইশা মালিহা নাওয়ার।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন, সুমাইয়া আফরিন তিশা, আবিদা ইয়াসমিন মেহেরু, জান্নাতুল ফেরদৌস, এমডি রিয়াজুল ইসলাম রিফাত, সুমাইয়া আক্তার, সাবিহা আক্তার জেরিন, সাদিয়া শরীফ, ফারিহা ইয়াসমিন প্রীতি, অর্পণ দে, শিন্দিদ শবির উৎসব, সাদিয়া আফরিন লাইভা, মো. নাজমুল হোসাইন, রেজওয়ানা রাইতা হিয়া, আবির আহমেদ, মো. তাহমেদুল হাসান, নওশিন হায়দার অর্পিতা, এমডি আশরাফুল আলম, আলিফা ইব্রাহিম মোমিতা, সুমাইয়া বিনতা মুরাদ, মো. মনিরুজ্জামান প্রধান মুনির, ইসরাত জাহান তানহা, অনসূয়া সরকার, মো. রাকিব হোসেন, ফাতেমা জান্নাত নৌশি, কাজী আল আদীব, তাসনিম ইসলাম নাবিলা, শিহাব আহমেদ, মো. মুশফিকুর রহমান, মোহাম্মদ রাহাত সিদ্দিকী আলিফ, ফয়সাল আহমেদ শাকিব, নাফিয়া নওরিন প্রত্যাশী, সাদিয়া জাহরা, মারিয়া আক্তার, স্পন্দন সরকার, আফিয়া জামান নিঝুম, নারমিন সাগর বুশরা, এমডি রিজওয়ান সানজিদ ফাহাদ, তাবাসসুম রহমান মাওলি, মারজানা রহমান জান্নাহ, মোহাম্মদ জুবায়ের, নাফিসা সাবা রাইসা, মরিয়ম আক্তার, ফাতেমা আক্তার, আল-মুহাইমেন আবির, তানজিলা তাসনুভা জানিফা, এস. এম. ইস্তিয়াক আহমেদ, সানজিদা শাহাদত, রুমানা তারাফদার, মনজিতা মনতাজ, সাইলা ইসলাম, রাওফা ইবনাত নওশিন, শাজিয়া ইসলাম অনিশা, নুজহাতুল জান্নাত মোমিতু, ইশরাত জাহান বাধন, নওশিন তামান্না, মোস্ট. মারুফা জান্নাত এবং শাহিতুন নেসা জায়মা।