২৮ এপ্রিল ২০২৬, ১৭:৩২

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন

লোগো/মোহা. আলমগীর হোসেন  © সংগৃহীত ও সম্পাদিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হল।