১৩ এপ্রিল ২০২৬, ১২:০৮
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। আর ছাড়পত্র পেয়েছে ১১ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৫৩, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৪৯ জনের মৃত্যু হয়েছে।