ভাইরাল জ্বরের পর বাচ্চাদের র্যাশ, কী করবেন
ভাইরাল জ্বর সেরে যাওয়ার পর অনেক শিশুর শরীরে হালকা র্যাশ দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্বাভাবিক এবং কয়েক দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়।
সাধারণত যা দেখা যায়
হালকা লাল দাগ বা ফুসকুড়ি
মুখ, বুক বা পিঠ থেকে শুরু হয়ে শরীরে ছড়াতে পারে
সাধারণত খুব বেশি চুলকায় না
২–৫ দিনের মধ্যে কমে যায়
কখন সতর্ক হবেন
র্যাশ দ্রুত ছড়ালে বা বেগুনি হয়ে গেলে
জ্বর দীর্ঘদিন থাকলে বা আবার ফিরে এলে
পায়ে ও নিতম্বে লাল/বেগুনি দাগ (purpura)
চাপ দিলে মিলিয়ে যায় না— এরকম র্যাশ
পেট ব্যথা, জয়েন্ট ব্যথা থাকলে
প্রস্রাবে রক্ত আসলে বা প্রসাব কমে গেলে
চোখ লাল হওয়া (conjunctivitis)
ঠোঁট ফাটা, স্ট্রবেরি টাং
বাচ্চা খুব দুর্বল/অস্বাভাবিক আচরণ করলে
খাওয়া-দাওয়া কমে গেলে
চোখ লাল, হাত-পা ফুলে গেলে
অভিভাবকদের জন্য পরামর্শ
শিশুকে পর্যাপ্ত পানি ও বিশ্রাম দিন
র্যাশ দেখে আতঙ্কিত না হয়ে পর্যবেক্ষণ করুন
সন্দেহ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ডা. উমাইর চৌধুরী
এমবিবিএস, শিরাজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, ইরান
রেসিডেন্ট, পেডিয়াট্রিক সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি