১৬ নভেম্বর ২০২৬, ১৮:১৮

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরকারি কর্মকর্তারা

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (বিএইচপি) উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেছেন সরকারি কর্মকর্তারা।  © সংগৃহীত

জয়পুরহাটে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (বিএইচপি) উদ্যোগে আয়োজিত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেছেন সরকারি কর্মকর্তারা। ক্যাম্পের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান এবং সাধারণ মানুষের অংশগ্রহণ পর্যবেক্ষণের লক্ষ্যে তারা এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুবায়ের মো. আল-ফয়সাল এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম।

এ সময় তারা মেডিক্যাল ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম, মো. জুবাইদুল ইসলাম, মো. নাঈম ইসলাম এবং সাথী পারভীন।

পরিদর্শনকালে সরকারি কর্মকর্তারা ব্র্যাকের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং স্থানীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।