আরও এক রাষ্ট্রদূতকে প্রত্যাহার
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নিতে সেনাবাহিনীতে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রনমঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিল সরকার। নতুন আদেশের মাধ্যমে তার চাকরি আবারও সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ডিজিএফআই-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তারও আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর ।