১৯ নভেম্বর ২০২৬, ১২:৪০

শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

লালমনিরহাট সফরের অংশ হিসেবে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে তাদের সঙ্গে সেলফি তোলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাদের অনুরোধে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে পেরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।