১৮ নভেম্বর ২০২৬, ১১:৪১

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।  © সংগৃহীত

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদযাপন উপলক্ষে তিন কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত এ অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এবার বড়দিন উপলক্ষে অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর এ খাতে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি আন্না মিনজ এবং ট্রাস্টের সহসভাপতি অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।