১৭ নভেম্বর ২০২৬, ২১:২২
গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এর আগে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় থানার কয়েকটি স্থানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন।