১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৩
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক জহিরুল ইসলাম
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জহিরুল ইসলাম। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) দায়িত্বে ছিলেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বদলি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়।