১৫ নভেম্বর ২০২৬, ১৩:০৮

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠতে হবে

রবিউল ইসলাম নয়ন ও মুহাম্মদ রাশেদ খাঁন  © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।’

রবিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আওয়ামী অগ্নিসন্ত্রাস দমনে ও দুর্বৃত্তদের প্রতিরোধে যারা সুশীলতা দেখাতে চায়, ওরা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট। গণঅভ্যুত্থানের পরে এদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিলো, কিন্তু এরা যে কখনো ভাল হবে না।’

আরও খবর: যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’

এর প্রমাণ বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করার মধ্যমে দিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আওয়ামীলীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামীলীগ মানে STOP & A Gone Case। আওয়ামী গণহত্যাকারী অপরাধীদের জন্য ফাঁসির দঁড়ি অপেক্ষা করছে। বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও বারোটা বাজিয়ে দেবে।’