১১ নভেম্বর ২০২৬, ০০:৩২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় রাত পৌনে ৮টায়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ শুরু হওয়ার আগের দিন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।