২৫ অক্টোবর ২০২৬, ২১:২৩

পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো  © টিডিসি ফটো

৪৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া ২৬৬ জন সহকারী কমিশনারকে শিক্ষানবিস হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করেছে সরকার। আগামী ১ নভেম্বর তাঁদের বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা তাঁদের বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

নির্দেশনা অনুযায়ী, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর পূর্বাহ্নে তাঁদের নামের পাশে উল্লেখ করা বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে হবে। এরপর তাঁদের শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়ন করা হবে।

তালিকাটা দেখুন এখানে: