২০ অক্টোবর ২০২৬, ১২:০৮

৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধন  © টিডিসি ছবি

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে ছয় দিনের জন্য বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম। ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম পরিচালনার সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর সফটওয়্যারটির কার্যক্রম আবার চালু হবে।