বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: ডা. জাহেদ
দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’। এই সেন্টারের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’।'
তিনি বলেন, ‘দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে চাকরিপ্রার্থীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা হবে।’
শিল্প-কারখানা ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শ্রমিক ও কর্মীদের চাহিদা চিহ্নিত করে একটি অনলাইন ও অফলাইন ডেটাবেস প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।
ডা. জাহেদ বলেন, ‘শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রি থেকে শ্রমিক ও কর্মীদের চাহিদা চিহ্নিত করে একটি অনলাইন ও অফলাইন ডেটাবেস প্রস্তুত করা হবে।
এই সেন্টারের মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।’