০৫ অক্টোবর ২০২৬, ২০:১৭

দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার

মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজায় ছুটি বাড়িয়েছে সরকার। তাতে পূর্বঘোষিত ২ দিনের স্থলে এখন সবমিলিয়ে ৫ দিন ছুটি কাটানোর সুুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের ২৩তম সভায় ছুটি পূর্ননির্ধারণ করে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দুর্গাপূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  তাতে  ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।  

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিলো। এবার ২২ অক্টোবর ছুটির অনুমোদন হওয়ায় টানা তিনদিন ছুটি যুক্ত হলো, অর্থাৎ ২০, ২১ ও ২২ অক্টোবর। আর পরের দুইদিন শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ৫ দিন ছুটি কাটানোর সুযোগ মিলছে।