০৫ অক্টোবর ২০২৬, ১৯:৫১
ফিরল নতুন জাতীয় দিবস, ছুটির তালিকায় আরও একদিন
একদিন বাড়ল সরকারি ছুটি। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে বাতিল হওয়া ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে পূনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিপরিষদের ২৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হবে।
বিস্তারিত আসছে.....