২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮

দুর্গাপূজার ছুটি বাড়ল

লোগো  © ফাইল ছবি

দূর্গাপূজার ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ।

এ বছর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে তালিকায়। পর দিন ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।  এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচদিন ছুটি পাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। সেখানে এটি অনুমোদিত হলে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে। 

একই সঙ্গে তিনি আরও জানান, ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে পরবর্তী একটি ছুটির দিনে (শনিবার) অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এভাবেই প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।