২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০

সচিবালয়ে চলছে একনেক সভা

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক  © সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলমান এ সভায় বেশ কয়েকটি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এটি ২০২৬-২৭ অর্থবছরের চতুর্থ একনেক সভা। সভা শেষে অনুমোদিত প্রকল্প ও সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানা যাবে।