২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৫

ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি

ইউএনও নূরী তাসমিন ঊর্মি  © সংগৃহীত

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নূরী তাসমিন ঊর্মিকে। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ঊর্মি ২০১৯ সালের এপ্রিলে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে খুলনায় সহকারী কমিশনার, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

সিরাজগঞ্জের তাড়াশে সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে তিনি সুবিধাবঞ্চিত প্রবীণ নারীদের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেন। এ উদ্যোগের জন্য তিনি বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। এছাড়া বাসাইল উপজেলা ভূমি অফিসের দীর্ঘদিনের পেন্ডিং মামলা নিষ্পত্তি করে ভূমি সেবা নিয়মিতকরণের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।