২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২

রাজধানীর দুই থানায় নতুন ওসি

পুলিশের লোগো  © সংগৃহীত

রাজধানীর দুই থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ডিএমপির লাইন ওয়ার পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।