২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: ডা. জাহেদ উর রহমান

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © টিডিসি ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কি না, তা জানা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বোয়িং কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘তথ্য আমার কাছে নেই। তবে বাংলাদেশ বোয়িং কিনবে, এটা তো একটা প্রকাশিত তথ্য। সুতরাং এই চুক্তি হতেও পারে। আমরা এখন পর্যন্ত অন্তত সরকারিভাবে যা জেনেছি, তথ্য এতটুকুই আছে, এর বেশি কিছু নেই।’