০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৮

মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান  © সংগৃহীত

জাতীয় সংসদে ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল পাস হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন।

এ সময় বিলটি নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুসারে আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যেখানে বলেছে- আমি তালাক দিতে গেলে আমাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবেন। দুই পক্ষকে ডেকে নিয়ে তারপরে রিকনসিলিয়েট করার চেষ্টা করবেন। তা-ও যদি না হয়, তারপরে তালাক কার্যকর হবে আফটার ৯০ ডেজ।’