০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিতসহ আরও ১০ স্থায়ী কমিটি গঠন, কারা কোনটিতে একনজরে দেখে নিন

জাতীয় সংসদ  © সংগৃহীত

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসব কমিটির প্রস্তাব উত্থাপন করেন। সংসদীয় নিয়ম অনুযায়ী পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ভারপ্রাপ্ত মন্ত্রীরা স্ব স্ব কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংরক্ষিত মহিলা আসন-১৩-এর মাহমুদা হাবিবা সভাপতি পদে মনোনীত হয়েছেন এবং কমিটির সদস্যরা হলেন ববি হাজ্জাজ (ঢাকা-১৩), ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), মোহাম্মদ আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), মোহাম্মদ সাদিক (দিনাজপুর-২), মোহাম্মদ ইলিয়াস মোল্লা (ফরিদপুর-১), মোহাম্মদ মুক্তার আলী (যশোর-৬) ও মাহফুজা হান্নান (সংরক্ষিত মহিলা আসন-৪১)। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে খাগড়াছড়ি আসনের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং সদস্য হিসেবে রয়েছেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন (চট্টগ্রাম-৫), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), দীপেন দেওয়ান (রাঙ্গামাটি), মোহাম্মদ এনামুল হক (চট্টগ্রাম-১২), মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল (যশোর-২), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) ও মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫)।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন এবং সদস্য পদে রয়েছেন শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল (লালমনিরহাট-২), মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ (বগুড়া-৪), মোসাম্মদ সাবিরা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-১৪), মোহাম্মদ গোলাম রসুল (ফেনী-৩) ও মোহাম্মদ রায়হান সিরাজী (রংপুর-১)। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সভাপতি হয়েছেন কুমিল্লা-১ আসনের মুন্সী রফিকুল আলম এবং সদস্য ইকবাল হোসাইন (কিশোরগঞ্জ-৩), মো. মুজিবুর রহমান (বরিশাল-৫), গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬), এস এ জিন্নাহ কবির (মানিকগঞ্জ-১), নাদিয়াত পাঠান পাপন (সংরক্ষিত মহিলা আসন-৩২), মোসাম্মদ সামা আক্তার (সংরক্ষিত মহিলা আসন-২২), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২) ও মোহাম্মদ আলী আজগর (পাবনা-৩)। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সভাপতি মনোনীত হয়েছেন পাবনা-২ আসনের এ কেএম মির্জা হাবিব; সদস্য হিসেবে আছেন মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ আখতারুজ্জামান (ময়মনসিংহ-১০), মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২), আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ (চট্টগ্রাম-১৪), শেখ ফরিদ আহমেদ (চাঁদপুর-৩), তাহমিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২) ও মোহাম্মদ ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে পাবনা-৫ আসনের মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মোহাম্মদ আব্দুল আজিজ (নাটোর-৪), মোহাম্মদ মির্জা (সিরাজগঞ্জ-১), আতিকুল আলম (কুমিল্লা-৭), মোহাম্মদ মমিনুল হক (চাঁদপুর-৫), মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ (জয়পুরহাট-১), মোহাম্মদ আব্দুল সাত্তার (নীলফামারী-১) ও সাজিদা সামাদ (সংরক্ষিত মহিলা আসন-৪২)। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নোয়াখালী-৩ আসনের মোহাম্মদ বরকতুল্লাহ বুলু সভাপতি পদে দায়িত্ব পান, যেখানে সদস্য হিসেবে রয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (রাজবাড়ী-১), রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), মোহাম্মদ আইনুল হক (সিরাজগঞ্জ-৩), মোহাম্মদ লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান (ঠাকুরগাঁও-৩), শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল (খুলনা-২), মারজিয়া বেগম (সংরক্ষিত মহিলা আসন-৩৮) ও মোহাম্মদ মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)। 

খাদ্য মন্ত্রণালয়ে টাঙ্গাইল-২ আসনের মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু সভাপতি নির্বাচিত হন এবং কমিটিতে সদস্য হিসেবে স্থান পান মোহাম্মদ আব্দুল বারী (জয়পুরহাট-২), আবুল কালাম (নারায়ণগঞ্জ-৫), মোহাম্মদ সালাউদ্দিন (ঢাকা-১৯), খন্দকার আবু আশফাক (ঢাকা-১), ফেরদৌসী আহমেদ (সংরক্ষিত মহিলা আসন-২৩), মোহাম্মদ আবু তালেব মন্ডল (পাবনা-৪), মোহাম্মদ আব্দুল করিম (গাইবান্ধা-২) ও শামছুন্নাহার বেগম (সংরক্ষিত মহিলা আসন-৪৩)।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে নরসিংদী-১ আসনের খাইরুল কবির খোকন সভাপতি নির্বাচিত হন; সদস্যরা হলেন সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম (নওগাঁ-৬), অধ্যাপক নজরুল ইসলাম (রাজশাহী-৫), এম হান্নান (ব্রাহ্মণবাড়িয়া-১), নুরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), আবদুল্লাহ আল আমীন (নারায়ণগঞ্জ-৪), আলী আজম মোহাম্মদ আবু বকর (ভোলা-১) ও মোহাম্মদ আমির হামজা (কুষ্টিয়া-৩)। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া সভাপতি হয়েছেন এবং অন্য সদস্যরা হলেন মোরশেদ মিল্টন (বগুড়া-৭), এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন (কিশোরগঞ্জ-২), মোহাম্মদ আবু সুফিয়ান (চট্টগ্রাম-৯), মোহাম্মদ ফজলুল হুদা (নওগাঁ-৩), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১), মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি (সংরক্ষিত মহিলা আসন-৫০), শেখ মঞ্জুরুল হক রাহাত (বাগেরহাট-২) ও মো. আতাউর রহমান (নড়াইল-২)।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সভাপতি হিসেবে মনোনীত হন এবং কমিটিতে সদস্য হিসেবে স্থান পান মোহাম্মদ রাজিব হাসান (বরিশাল-৪), মোহাম্মদ হাফিজুর রহমান (বগুড়া-২), মোহাম্মদ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), আনিসুর রহমান (মাদারীপুর-৩), সাঈদ আহমেদ (শরীয়তপুর-১), মোসাম্মদ সাজিদা ইয়াসমিন (সংরক্ষিত মহিলা আসন-৩১), মোহাম্মদ নাজমুল হুদা (মেহেরপুর-২) ও আব্দুল হান্নান মাসুদ (নোয়াখালী-৬)।